Bartaman Logo
৫ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

কাঠামোয় বড় বদল, শূন্য জিএসটি ব্যক্তিগত বিমায়, বাড়ছে তামাক ও বিলাসবহুল গাড়ির দাম

জিএসটি কাঠামোয় চারটির বদলে দু’টি ধাপ চালু হতে চলেছে বলে কার্যত ঠিকই ছিল। বুধবার তাতে সবুজ সঙ্কেত দিল জিএসটি কাউন্সিল। যার অর্থ ১২ এবং ১৮ শতাংশের ধাপ অবলুপ্ত হবে।

কাঠামোয় বড় বদল, শূন্য জিএসটি ব্যক্তিগত বিমায়, বাড়ছে তামাক ও বিলাসবহুল গাড়ির দাম
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:০৯
Prefer us on Google

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর: জিএসটি কাঠামোয় চারটির বদলে দু’টি ধাপ চালু হতে চলেছে বলে কার্যত ঠিকই ছিল। বুধবার তাতে সবুজ সঙ্কেত দিল জিএসটি কাউন্সিল। যার অর্থ ১২ এবং ২৮ শতাংশের ধাপ অবলুপ্ত হবে। পরিবর্তে আগামী দিনে সমস্ত পণ্য ও পরিষেবা চলে আসবে ৫ শতাংশ অথবা ১৮ শতাংশের আওতায়। এদিন কাউন্সিলের দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর  হবে বলে জানিয়েছেন তিনি। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম তামাক ও তামাকজাত পণ্য।

Advertisement

কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, হেয়ার অয়েল থেকে কর্নফ্লেক্স, টেলিভিশন এবং ব্যক্তিগত ও জীবন বিমা পলিসিতে জিএসটির হার কমছে। বিমার প্রিমিয়ামে কর এখন শূন্য। আর দৈনিক প্রয়োজনের প্রসাধনীতে তা কমে যাচ্ছে ৫ শতাংশ ধাপের আওতায়। এই সিদ্ধান্ত সর্বসম্মত বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
তবে ১,২০০ সিসির বেশি পেট্রল ও ১,৫০০ সিসির বেশি ডিজেল গাড়িতে ৪০ শতাংশের বেশি হারে জিএসটির বোঝা চাপতে চলেছে। সেইসঙ্গে তামাক ও তামাকজাত পণ্যেও দিতে হবে ৪০ শতাংশ কর।

Advertisement
সম্পর্কিত সংবাদ