শহরে আসছেন মাইকন
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। আগামী ১৪ নভেম্বর কলকাতায় আসছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার মাইকন। কিং স্পোর্টস ম্যানেজমেন্টের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ইন্তার মিলানের কিংবদন্তির এই কলকাতা সফর। মাইকনের মূল লক্ষ্য ভারতে তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়ন এবং প্রতিভা তুলে আনা। পাশাপাশি তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ তৈরি করবেন তিনি।

Advertisement