Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জাতীয় শিবিরে মহেশরা

কাফা নেশনস কাপের প্রস্তুতি চলছে জোরকদমে। শুক্রবার জাতীয় শিবিরে যোগ দিলেন ইস্ট বেঙ্গলের ফুটবলার আনোয়ার আলি, জিকসন সিং ও নাওরেম মহেশ।

জাতীয় শিবিরে মহেশরা
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: কাফা নেশনস কাপের প্রস্তুতি চলছে জোরকদমে। শুক্রবার জাতীয় শিবিরে যোগ দিলেন ইস্ট বেঙ্গলের ফুটবলার আনোয়ার আলি, জিকসন সিং ও নাওরেম মহেশ। এর ফলে এই মুহূর্তে বেঙ্গালুরুতে খালিদ জামিলের ক্যাম্পে ফুটবলার সংখ্যা বেড়ে হল ২৮ জন। ভারতীয় কোচ কাফা নেশনস কাপের জন্য ৩৫ জন ফুটবলারের নাম ঘোষণা  করেছিলেন। তবে মোহন বাগান ৭ জন ফুটবলারকে জাতীয় শিবিরে ছাড়তে নারাজ। তাদের বক্তব্য, এই টুর্নামেন্টের জন্য ফুটবলার ছাড়া বাধ্যতামূলক নয়।  তবে মোহন বাগানের পথে হাঁটল না ইস্ট বেঙ্গল। কাফা নেশনস কাপের জন্য ভারতীয় শিবিরে তিন ফুটবলারকে পাঠাল তারা। উল্লেখ্য, এখনও ক্যাম্পে যোগ দেননি নর্থইস্ট ইউনাইটেডের জিতিন। ডুরান্ড কাপের ফাইনালের পর শিবিরে যাওয়ার কথা তাঁর। 

Advertisement

গত ১৬ আগস্ট ২২ জন ফুটবলারদের নিয়ে বেঙ্গালুরুতে শিবির শুরু করেছিলেন খালিদ জামিল। দায়িত্ব নেওয়ার পর কাফা নেশনস কাপ তার প্রথম পরীক্ষা। এই টুর্নামেন্টের জন্য প্রথমবার জাতীয় ক্যাম্পে ডাক পেয়েছেন অ্যালেক্স সাজি, সুনীল বেঞ্জামিন, মহাম্মদ উভাইস ও জামশেদপুর এফসি’র স্ট্রাইকার মনবীর সিং। তাজাকিস্তানে আয়োজিত কাফা নেশনস কাপের গ্রুপ বি’তে রয়েছে ভারত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ