সংবাদদাতা, বজবজ: শনিবার গভীর রাতে মহেশতলার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জবতলার বাসিন্দা শিল্পী বিবিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমন কথাই বলা হয়েছে। কিন্তু ওই নার্সকে খুনের পিছনে কে বা কারা রয়েছে, তা সোমবারও স্পষ্ট করতে পারেনি পুলিস। পুলিসের দাবি, তদন্ত চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী ও আরও কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শিল্পী বিবির মোবাইল ফোন এবং ঘটনাস্থল সংলগ্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই ফুটেজ থেকে বেশ কিছু সূত্র মিলতে পারে বলে মনে করা হচ্ছে।



