Bartaman Logo
৯ জুন, ২০২৬

মহারাষ্ট্র: ২৫০ কোটি টাকারও বেশি অনিয়ম, রিপোর্ট ক্যাগের, ডাবল ইঞ্জিন রাজ্যে আবগারি দুর্নীতি

এবার মহারাষ্ট্রের ডাবল ইঞ্জিন সরকারেও আবগারি দুর্নীতি? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ) রিপোর্ট প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

মহারাষ্ট্র: ২৫০ কোটি টাকারও বেশি অনিয়ম, রিপোর্ট ক্যাগের, ডাবল ইঞ্জিন রাজ্যে আবগারি দুর্নীতি
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: এবার মহারাষ্ট্রের ডাবল ইঞ্জিন সরকারেও আবগারি দুর্নীতি? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ) রিপোর্ট প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা যাচ্ছে, মহারাষ্ট্রের আবগারি দপ্তরের অনিয়মের জেরেই অন্তত ২৫০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। রিপোর্ট প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে জোর চর্চা। ঘটনার পিছনে বড়সড় দুর্নীতি হয়েছে বলে সন্দেহ করছেন অনেকেই।  

Advertisement

ক্যাগের রিপোর্ট বলছে, ঠিকভাবে লাইসেন্স রিনিউয়াল ফিয়ের অ্যাসেসমেন্ট না হওয়ায় ২০ কোটি ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। পাশাপাশি সুদ হিসাবে ৭০ কোটি ২২ লক্ষ টাকা সুদও হারিয়েছে সরকার। অন্যান্য খাতে ক্ষতি হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকার। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সরকারি অনুমতি ছাড়াই আবগারি কমিশনার পুরনো বিয়ারের ওপর আবগারি কর মকুব করে দিয়েছিল। পাশাপাশি মাইল্ড বিয়ারের কেমিক্যাল স্যাম্পেল দেরি করে জমা করায় ক্ষতি হয়েছে অন্তত ৭৩ কোটি ১৮ লক্ষ টাকা। 
রিপোর্টে বলা হয়েছে, ‘বম্বে প্রভিভিশন (প্রিভিলেজ ফি) আইন , ১৯৫৪  অনুযায়ী অংশীদারিত্ব বদলে ফি নেওয়ার নিয়ম রয়েছে। পাবলিক হোল্ডিংয়ের শেয়ারে বড় বদলের ক্ষেত্রে এমন কোনও নিয়ম ছিল না। যার জেরে ২৬ কোটি ৯৭ লক্ষ টাকা রাজস্ব ক্ষতির মুখে পড়েছে মহারাষ্ট্র সরকার।’পাশাপাশি ক্যান্টিন স্টোরস ডিপার্টমেন্ট ১১টি পণ্যের দাম কম করে দেখানোয় অন্তত ৩৮ কোটি ৩৪ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। 
কিভাবে এত টাকা আর্থিক অনিয়ম হল? নেপথ্যে কি কোনও বড় দুর্নীতি? প্রশ্ন উঠতে শুরু করেছে। আপ শাসিত দিল্লি ও কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে আবগারি দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নিয়েছে মোদি সরকার। দুই দুর্নীতির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মহারাষ্ট্রেও কি একই পদক্ষেপ নেবে ডাবল ইঞ্জিন সরকার? নজর থাকবে গোটা দেশের।

সম্পর্কিত সংবাদ