Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

মহাপুজো মহাভোজ: শেষ পাত সরগরম

রসনায় তৃপ্তি আনতে শেষপাত সাজিয়ে তুলুন ভালোমন্দ পদে। স্বাদের ষোলোআনা বজায় রেখে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন হরেক রকম মেনু।

মহাপুজো মহাভোজ: শেষ পাত সরগরম
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রসনায় তৃপ্তি আনতে শেষপাত সাজিয়ে তুলুন ভালোমন্দ পদে। স্বাদের ষোলোআনা বজায় রেখে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন হরেক রকম মেনু। 

Advertisement

শ্রীখণ্ড

উপকরণ: টক দই ২৫০ গ্রাম, চিনি ৫০ গ্রাম, কেশর  চামচ, দুধ অল্প গরম করে নেওয়া ১ টেবিল চামচ, পেস্তা কুচি পরিমাণ মতো। 

প্রণালী: কেশর দুধে ভিজিয়ে রাখতে হবে। দইয়ের জল ঝরিয়ে নিতে হবে। এবার পেস্তা বাদে সব উপকরণ একটা বড় বাটিতে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। উপরে পেস্তা ছড়িয়ে দিলেই তৈরি শ্রীখণ্ড। ঠান্ডা করে পরিবেশন করুন।

আনারসের চাটনি

উপকরণ : গ্রেট করা আনারস 
১ বাটি, চিনি  বাটি, বিটনুন সামান্য, পাতি লেবুর রস ১ চামচ, কিশমিশ ৮-১০টি। 

প্রণালী: প্রথমে গ্রেট করা আনারস কড়াইতে দিয়ে নাড়তে হবে। যতক্ষণ না আনারসের রস সম্পূর্ণ শুকিয়ে যায় ততক্ষণ আঁচে বসিয়ে তা নাড়বেন। এরপর তাতে কিশমিশ দিতে হবে। রস একটু শুকোতে শুরু করলে তাতে চিনি মেশান। এবং শেষে বিট নুন দিয়ে নেড়ে শুকনো করে নামান। লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

আলুর পাঁপড়

উপকরণ: সেদ্ধ আলু ২৫০ গ্রাম, জ্বাল দেওয়া সাবু ২০০ গ্রাম, নুন স্বাদ মতো, খাবার সোডা  চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, গোটা জিরে ১ চা চামচ, সাদা তেল প্রয়োজন মতো। 

প্রণালী : প্রথমে সেদ্ধ আলু গ্রেট করে নিন। তারপর তা ভালো করে মেখে নিতে হবে। এরপর জ্বাল দেওয়া সাবু ব্লেন্ডারে দিয়ে একটু বেটে  নিতে হবে। তারপর নুন, খাবার সোডা, চিলি ফ্লেক্স, গোটা জিরে, দু’চামচ মতো সাদা তেল দিয়ে সাবু আর আলু ভালো করে মাখতে হবে। একটা থালায় তেল মাখিয়ে তাতে অল্প অল্প করে এই মিশ্রণ গোল করে ছড়িয়ে দিন। তারপর তা রোদে শুকোতে দিন। পাঁপড় রেডি। ডিপ ফ্রাই করে পরিবেশন করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ