Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

লা লিগায় আজ মাদ্রিদ ডার্বি

লা লিগায় প্রথম লেগে আতলেতিকোর মাঠে ২-৫ ব্যবধানে পর্যুদস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। রবিবার সেই হারের বদলা নিতে মরিয়া কিলিয়ান এমবাপেরা।

লা লিগায় আজ মাদ্রিদ ডার্বি
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: লা লিগায় প্রথম লেগে আতলেতিকোর মাঠে ২-৫ ব্যবধানে পর্যুদস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। রবিবার সেই হারের বদলা নিতে মরিয়া কিলিয়ান এমবাপেরা। লা লিগার ফিরতি মাদ্রিদ ডার্বি ঘিরে সান্তিয়াগো বার্নাব্যুতে তাই উত্তেজনার পারদ তুঙ্গে। পাশাপাশি কোচিং কেরিয়ারে প্রথমবারের মতো এই হাইভোল্টেজ ম্যাচের অংশ হতে যাচ্ছেন রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়া। মর্যাদার ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর তিনি। খেতাবি লড়াইয়ের জন্যও এই ম্যাচটা জেতা জরুরি দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের (৬৬ পয়েন্ট)। আতলেতিকো (৫৭ পয়েন্ট) রয়েছে চতুর্থ স্থানে।

Advertisement

এদিকে, রবিবার ওয়েম্বলিতে লিগ কাপের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি। ক’দিন আগেই রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে সিটিজেনরা। লিগ কাপের খেতাব জিতে সেই আক্ষেপ মেটাতে মরিয়া পেপ গুয়ার্দিওলার দল।
মাদ্রিদ ডার্বি: রাত ১-৩০ মিনিটে
লিগ কাপ ফাইনাল: রাত ১০টা  

Advertisement
সম্পর্কিত সংবাদ