নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর শুক্রবার নয়, সরকারি মাদ্রাসা ছুটি দিতে হবে রবিবারেই। শুক্রবার মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বেশ কিছু মাদ্রাসা ইসলামিক রীতি মেনে শুক্রবার ছুটি দিত। তবে, সমন্বয় আনার জন্য তা পালটানোর নির্দেশ দিয়েছে পর্ষদ। এক শীর্ষকর্তা বলেন, কিছু মাদ্রাসায় এই নিয়ম ছিল। তবে, অধিকাংশ সরকারি মাদ্রাসা রবিবার ছুটি দেয়। প্রসঙ্গত, ওয়াকিবহাল মহলের মতে, মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের অধীনে আনার পর এই নির্দেশে স্পষ্ট, মাদ্রাসাগুলিকে স্কুলশিক্ষা দপ্তরের অধীনে আনার পথে হাঁটছে সরকার। যদিও, এনিয়ে স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেন, ‘এরকম কোনো প্রস্তাব আসেনি।’



