মধ্যমিকে বাজিমাত! ৬৯৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম অভিরূপ ভদ্র
  • ৮ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ : মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান পেলেন উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র। রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ। মাধ্যমিক পরীক্ষায় অভিরূপের প্রাপ্ত নম্বর ৬৯৮। শুক্রবার ফল ঘোষণা হতেই অভিরূপের পরিবারের খুশির জোয়ার। প্রতিবেশী থেকে আত্মীয়স্বজন অভিরূপের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে ছুটে আসেন। শিক্ষা দপ্তর সহ জেলা প্রশাসন ও পুলিশের তরফেও শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে। শুভেচ্ছা  জানিয়েছেন রায়গঞ্জের জয়ী বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীও। এছাড়াও বিভিন্ন বণিক সংগঠন থেকে শুভেচ্ছা বার্তা আসে। 

Advertisement

অভিরূপের বক্তব্য, পঞ্চমশ্রেণীতে পড়ার সময় ২০২০ সালে তাঁর পিতৃবিয়োগ হয়েছে। তারপর থেকে মায়ের সহযোগিতাতেই পড়াশোনা। বেড়ে ওঠা। নিয়ম মেনে ধারাবাহিকভাবে পড়াশোনার জন্যই এই সাফল্য এসেছে। অভিরূপের ভবিষ্যতে সফটওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। 

মা ইন্দ্রানীর বক্তব্য ছেলে পড়াশোনার জন্য কখনও বলতে হয়নি। নিজের ইচ্ছানুযায়ী ও পড়াশোনা করতো। তাতেই এই সাফল্য। উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলায় শুধু প্রথম স্থানাধিকারী নয়, জেলায় সর্বমোট ১৪ জন রয়েছেন যাঁরা রাজ্যের মেধাতালিকায় স্থান পেয়েছেন।