Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল

আজ শুক্রবার সকালে প্রকাশিত হল মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে বলে জানানো হল মধ্যশিক্ষা পর্ষদের তরফে

প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল
  • ৮ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শুক্রবার সকালে প্রকাশিত হল মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে বলে জানানো হল মধ্যশিক্ষা পর্ষদের তরফে। প্রত্যেক বারের মতো এইবারেও মেধা তালিকা প্রকাশ করল পর্ষদ।

Advertisement

জানা গিয়েছে, এই বছরের মাধ্যমিকের পাশের হার  ৮৬.৮৩ শতাংশ। প্রথম দশে ঠাঁই পেয়েছে মোট ১৩১ জন। প্রথমে থাকা ছাত্রের প্রাপ্ত নম্বর ৯৯.৭১ শতাংশ। এইবারে মাধ্যমিকে পাশের হারে শীর্ষে রয়েছে কালিম্পং জেলা   তারপর যথাক্রমে পূর্ব মেদিনীপুর রয়েছে। পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এবারের ফলাফলে আবারও প্রমাণিত হল যে, মেধার নিরিখে শহর কলকাতার চেয়ে কোনও অংশেই পিছিয়ে নেই জেলাগুলি।

এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮। দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু বিদ্যামন্দির এর ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। তৃতীয় স্থানে রয়েছেন মোট ১০ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৫।

এই বছরের মোট পরীক্ষার্থী ছিলেন প্রায় ৯ লক্ষ। এই বারেও ছাত্রীদের সংখ্যা ছিল ছাত্রদের তুলনায় বেশি। মোট ২৬৮২ কেন্দ্রে পরীক্ষা হয়েছে। অনলাইনে ফল প্রকাশের পাশাপাশি সকাল ১০টা থেকে ক্যাম্প অফিসগুলিতে মার্কশিট বিতরণও শুরু হয়ে যাবে। স্কুলের আধিকারিকরা মার্কশিট সংগ্রহ করার পর সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট হাতে পাবে। 

 

পর্ষদের নির্দেশ অনুযায়ী, ফলাফল দেখা যাবে দুটি সরকারি ওয়েবসাইট

· www.wbbse.wb.gov.in

· www.wbbsedata.com

Advertisement
সম্পর্কিত সংবাদ