Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাধ্যমিক: ২০শে অ্যাডমিট বিলি

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ২০ জানুয়ারি বিভিন্ন ক্যাম্প অফিস থেকে বিতরণ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এগুলি বিতরণ করা হবে।

মাধ্যমিক: ২০শে অ্যাডমিট বিলি
  • ১৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ২০ জানুয়ারি বিভিন্ন ক্যাম্প অফিস থেকে বিতরণ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এগুলি বিতরণ করা হবে। ১৯ জানুয়ারি রাজ্যের সব প্রধান পরীক্ষককে নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে মিটিং ডেকেছে পর্ষদ। প্রধান পরীক্ষকদের আবশ্যিকভাবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে পর্ষদের অ্যাড হক কমিটির সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মূল্যায়ন পদ্ধতি এবং এই সংক্রান্ত খুঁটিনাটি বার্তা দেবেন প্রধান পরীক্ষকদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ