Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙা: প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে বিষ খাইয়ে খুন

পরকীয়ায় জড়িয়ে স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাওঁ। তিনি মাথাভাঙা পূর্ত দপ্তরে কাজ করতেন।

মাথাভাঙা: প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে বিষ খাইয়ে খুন
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: পরকীয়ায় জড়িয়ে স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাওঁ। তিনি মাথাভাঙা পূর্ত দপ্তরে কাজ করতেন। শহরের ৫ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন পিন্টু। অভিযোগ, স্ত্রী বাপ্পি মণ্ডল ওরাওঁ বৃহস্পতিবার রাতে খাবারে বিষ মিশিয়ে পিন্টুকে খাইয়ে দেয়। শুক্রবার সকাল ১০ টা নাগাদ বাড়ির মালিককে স্ত্রী জানায় পিন্টু অসুস্থ। তাঁকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, অনেক আগেই মৃত্যু হয়েছে। 

Advertisement

শুক্রবার গৃহবধূকে গ্রেপ্তার করে পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বিষ খাইয়ে মেরে ফেলার কথা স্বীকার করে। প্রেমিকের সঙ্গে মিলেই এ কাজ করেছিল বলে জানিয়েছে সে। শনিবার ধৃতকে মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হয়। পিন্টুর মা বাসন্তী ওরাওঁ মাথাভাঙা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। বলেন, বউমা ও তার প্রেমিক মিলে আমার ছেলেকে মেরে ফেলেছে। 
গৃহবধূ বলে, বিনয় দাসের সঙ্গে বেশকিছুদিন ধরে সম্পর্ক রয়েছে। স্বামী সেটা জানতে পারলে প্রায় অশান্তি  হতো। বিনয় বিষ কিনে এনে দিয়েছিল। বৃহস্পতিবার রাতে সব্জির সঙ্গে সেই বিষ মিশিয়ে স্বানীকে খেতে দিয়েছিলাম। ওকে মারতে চাইনি। বিনয়ই বলেছিল মেরে ফেলতে।
মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, ওই গৃহবধূ স্বীকার করেছে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে স্বামীকে মেরে ফেলেছে। তাকে হেফাজতে নিয়ে গোটা বিষয়টি জানার চেষ্টা চলছে। প্রেমিককে ধরতে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ