Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্রিকেট মাঠের পরিচিত আক্রমণাত্মক মেজাজে প্রচারের ইনিংস শেষ ম্যাকোর

মঙ্গলবার প্রচারের শেষদিনে ঝড় তুললেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শিবশংকর পাল

ক্রিকেট মাঠের পরিচিত আক্রমণাত্মক মেজাজে প্রচারের ইনিংস শেষ ম্যাকোর
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেবজ্যোতি সাহা, তুফানগঞ্জ: মঙ্গলবার প্রচারের শেষদিনে ঝড় তুললেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শিবশংকর পাল।প্রার্থী ঘোষণার পর থেকেই তুফানগঞ্জের মাটি কামড়ে পড়ে রয়েছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ম্যাকো। টানা এক মাসের বেশি সময় তুফানগঞ্জের রাজনীতির ময়দান চষে বেরিয়েছেন তিনি। ক্রিকেট মাঠের সেই চেনা আক্রমণাত্মক মেজাজেই শহর থেকে গ্রামগঞ্জের অলিগলিতে প্রচারে ঝড় তুলতে দেখা যায় তাঁকে। দিনরাত এক করে তৃণমূলের উন্নয়নের বার্তা নিয়ে তিনি মাঠে কৃষকদের সঙ্গে, আবার পাড়ার চায়ের দোকানে আড্ডায় মেতে উঠেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবারে টানটান লড়াই হতে চলেছে। অনেকে বলছেন, প্রাক্তন পেসার শিবশংকরের সুইং বনাম মালতি রাভা রায়ের ডিফেন্সের লড়াই। 

Advertisement

একুশের বিধানসভা নির্বাচনে ৩০ হাজারের বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে পরাজিত করে জয়ী হন মালতি। সেই কঠিন পিচে দাঁড়িয়ে ম্যাকো যেভাবে জনসংযোগ করছেন, তাতে জয়ের ব্যাপারে আশাবাদী ঘাসফুল শিবির। শিবশংকর বলেন, এক মাসের বেশি সময় হেঁটে নিয়মিত কর্মী-সমর্থকদের নিয়ে দিনে অন্তত দশ ঘণ্টা প্রচার করেছি। তুফানগঞ্জের রাজনীতির পিচ যেমনই হোক, কীভাবে গুড লেংথে বল ফেলে বিট করাতে হয়, সেটা ভালোই জানি। 
এদিকে, বিজেপি প্রার্থী মালতির সমর্থনে তুফানগঞ্জ শহরে মিছিল ৭ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে মদনমোহন মন্দিরের সামনে শেষ হয়। মিছিলে ছিলেন শহর মণ্ডল সভাপতি বিপ্লব চক্রবর্তীও। অন্যদিকে, সিপিএম প্রার্থী ধনঞ্জয় রাভা বক্সিরহাট বাজারে প্রচার করেন। • নিজস্ব চিত্র।

সম্পর্কিত সংবাদ