সিডনি: মাদক কেলেঙ্কারিতে অভিযুক্ত স্টুয়ার্ট ম্যাকগিল। প্রাক্তন অজি স্পিনারের বিরুদ্ধে কোকেন পাচারের মারাত্মক অভিযোগ রয়েছে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই তা প্রমাণিত। অস্ট্রেলিয়া মিডিয়ার খবর, উত্তর সিডনিতে ম্যাকলিগের নিজস্ব রেস্তোঁরা রয়েছে। সেখানেই জামাতা মারিনোর সঙ্গে বৈঠক করছিলেন ম্যাকগিল। প্রাক্তন ক্রিকেটারের জামাইও মাদক পাচারে অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিস। সবমিলিয়ে প্রায় ১ কিলোগ্রাম কোকেন চালানের ডিলের খবর পাওয়া গিয়েছে। উল্লেখ্য, ৪৪ টি টেস্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন অজি লেগ স্পিনার।



