Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিবাড়ির টম্যাটো মার্কেটে খোলা হল ‘মা আহার’ স্টল

হলদিবাড়িতে ‘মা আহার’ স্টল চালু হল, ৫ টাকায় দুপুরের খাবার। রাজ্য সরকারের উদ্যোগে শ্রমজীবীদের জন্য এটি বিশেষ সুবিধা। বিস্তারিত পড়ুন।

হলদিবাড়ির টম্যাটো মার্কেটে খোলা হল ‘মা আহার’ স্টল
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিবাড়ি ও দিনহাটা: সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর আহার নিশ্চিত করতে শুক্রবার থেকে হলদিবাড়ি শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মা আহার’ স্টল। এখন থেকে নামমাত্র মূল্যে মিলবে দুপুরের আহার। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ এবং শ্রমজীবী মানুষ মাত্র ৫ টাকায় দুপুরের খাবার খেতে পারবে। সপ্তাহের নির্দিষ্ট দু’দিন পরিবেশন করা হবে মাছ-ভাত। বাকি দিনগুলিতে থাকবে পুষ্টিকর ডিম-ভাতের ব্যবস্থা। 

Advertisement

এদিন দুপুরে হলদিবাড়ি শহরের টম্যাটো মার্কেটে আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান সৌরভ রায়, বিজেপির হলদিবাড়ি শহর মণ্ডলের সভাপতি প্রদীপ সরকার, সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক। উদ্বোধনী দিনে বহু মানুষ খাবার খায়। রাজ্য সরকারের জনকল্যাণমুখী উদ্যোগে এবং হলদিবাড়ি পুরসভার ব্যবস্থাপনায় এটি চলবে বলে জানান পুর চেয়ারম্যান। তিনি বলেন, নিম্নবিত্ত এবং কর্মব্যস্ত মানুষ যারা দুপুরের খাবারের জন্য বাড়তি খরচ করতে পারে না, তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
এদিনই কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ‘মা আহার’ স্টল খোলা হয়েছে। কোচবিহার পুরসভার ব্যবস্থাপনায় এটি চলবে। প্রথম দিন প্রায় ৩০০ জন উপভোক্তা মাছ-ভাত খান।

Advertisement
সম্পর্কিত সংবাদ