সংবাদদাতা, হলদিবাড়ি: মা ক্যান্টিন পরিদর্শনে পুরসভার চেয়ারম্যান। হলদিবাড়ি পুরসভা পরিচালিত এই মা ক্যান্টিন চলে হলদিবাড়ি চিত্তরঞ্জন বাস টার্মিনাসে। ওই ক্যান্টিনের পরিকাঠামো সহ নানা সমস্যা খতিয়ে দেখতে বুধবার পুরকর্মীদের নিয়ে হেঁটে হাজির হন ওই স্থানে। খতিয়ে দেখেন পরিকাঠামো। এবিষয়ে হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান শঙ্করকুমার দাস জানান, যা যা সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করে হলদিবাড়ির এই মা ক্যান্টিনকে মডেল মা ক্যান্টিনের রূপ দেওয়া হবে। ভবঘুরে, হকার সহ দুঃস্থ মানুষরা যাতে পেটভরে পুষ্টিকর খাবার খেতে পারেন, এই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি চালু করেছিলেন মা ক্যান্টিন। এখানে মাত্র ৫ টাকায় মেলে ভরপেট ডিমভাত। যা খেয়ে উপকৃত হন বহু মানুষ।



