Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

৯ মাস নির্বাসিত লিয়ঁর কোচ

শাস্তির মুখে পড়লেন ফরাসি ক্লাব লিয়ঁর কোচ পাওলো ফোনসেকা। গত রবিবার লিগ ওয়ানের ম্যাচে ব্রেস্টের বিরুদ্ধে শেষলগ্নে প্রতিপক্ষ দলকে পেনাল্টি দেওয়ায় রেফারির দিকে তেড়ে যান তিনি।

৯ মাস নির্বাসিত লিয়ঁর কোচ
  • ৭ মার্চ, ২০২৫ ০৮:০৩
Prefer us on Google

প্যারিস: বড়সড় শাস্তির মুখে পড়লেন ফরাসি ক্লাব লিয়ঁর কোচ পাওলো ফোনসেকা। গত রবিবার লিগ ওয়ানের ম্যাচে ব্রেস্টের বিরুদ্ধে শেষলগ্নে প্রতিপক্ষ দলকে পেনাল্টি দেওয়ায় রেফারির দিকে তেড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে লাল কার্ড দেখান ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা বেনোইট মিলট। তাতেও ক্ষান্ত হননি ফোনসেকা। রেফারির মুখের কাছাকাছি গিয়ে রীতিমতো চিৎকার করতে থাকেন তিনি। বিষয়টাকে মোটেও সহজভাবে নেয়নি ফরাসি ফুটবল ফেডারেশন। ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে রেফারি নিগ্রহের দায়ে তাঁকে ৯ মাস নির্বাসিত করা হয়। ফলে ম্যাচের দিন মাঠে থাকতে পারবেন না তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ