Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ল্যান্স ম্যাপিংয়ের জন্য নির্বাচিত ফালাকাটা পুরসভা

ল্যান্স ম্যাপিংয়ের জন্য নির্বাচিত ফালাকাটা পুরসভা
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও ল্যান্স ম্যাপিংয়ের জন্য নির্বাচিত হয়েছে ফালাকাটা পুরসভা। জানা গিয়েছে, ড্রেনের মাধ্যমে রাজ্যে প্রথম ফালাকাটা পুরসভায় এই সার্ভে হবে। যার মাধ্যমে পরবর্তীতে নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করলেই বেরিয়ে আসবে ফালাকাটা পুরসভার অলিগলির কোথায় কী আছে। পাশাপাশি রাস্তা, ড্রেন, পানীয় জল ব্যবস্থা সহ পরিকাঠামোর অবস্থা কেমন তাও জানা যাবে। এই প্রকল্প বাস্তবায়ন করতে বৃহস্পতিবার ফালাকাটায় আসে দিল্লি ও রাজ্য পুরদপ্তরের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। তারা এদিন শহরের বিভিন্ন এলাকা সহ সাপটানা, হাতিনালা, মুজনাই নদী, বিভিন্ন পুকুর ও জলাশয় পরিদর্শন করে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজ্য পুরদপ্তরের জয়েন্ট সেক্রেটারি সুপ্রিয় অধিকারী। এবিষয়ে ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরি বলেন, জিএসআই ও ল্যান্স ম্যাপিংয়ের জন্য দিল্লি থেকে নির্বাচিত হয়েছে ফালাকাটা পুরসভা। রাজ্য প্রথম ড্রোনের মধ্যে এই মানচিত্র করা হবে। পুরদপ্তরের একটি প্রতিনিধি দল ফালাকাটায় এসেছে। তারা গোটা এলাকা খতিয়ে দেখছে। অম্রুত প্রকল্পের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। দিল্লি থেকে একটি এজেন্সি ড্রোন নিয়ে আসছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ