Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

লটারির জাল টিকিট ছাপিয়ে গ্রেপ্তার পাঁচ

বই ছাপানোর নামে জাল লটারির টিকিট ছাপানোর কাজ চলছিল ডানকুনিতে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস হানা দিয়ে প্রায় একহাজার নম্বর বিহীন লটারির টিকিট বাজেয়াপ্ত করেছে।

লটারির জাল টিকিট ছাপিয়ে গ্রেপ্তার পাঁচ
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বই ছাপানোর নামে জাল লটারির টিকিট ছাপানোর কাজ চলছিল ডানকুনিতে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস হানা দিয়ে প্রায় একহাজার নম্বর বিহীন লটারির টিকিট বাজেয়াপ্ত করেছে। পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বুধবার ধৃতদের শ্রীরামপুর আদালতে হাজির করা হয়। বিচারক দু’জনকে পুলিস হেফাজত ও তিনজনকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা সকলেই টিটাগড় এলাকার বাসিন্দা। প্রায় দেড়মাস ধরে বই ছাপানোর ব্যবসা করার নামে পারডানকুনিতে একটি গোডাউন ভাড়া নিয়ে কাজ করছিল। দিল্লি রোডের ধারে ওই গোডাউনে হানা দিয়েই জাল লটারির টিকিট ও টিকিট ছাপার যন্ত্রাংশ মিলেছে। টিকিটে কোনও নম্বর ছিল না। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ