সংবাদদাতা, জঙ্গিপুর: মঙ্গলবার সকালে থেকে সূতির বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিস। অভিযান চালিয়ে লটারির জাল টিকিট বিক্রি ও মজুতের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম সালাউদ্দিন শেখ, তাজামুল শেখ, সেরাজুল শেখ ও সামাউল মহালদার। তাদের সকলেরই বাড়ি সূতি থানা এলাকায়। ধৃতদের এদিনই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। নকল টিকিট আমাদানি করে জেলার বিভিন্ন এলাকায় জাঁকিয়ে শুরু করেছিল জাল লটারির টিকিটের কারবার। একটি নামী কোম্পানির লটারির টিকিটের নকল ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। বেশ কিছু জাল লটারির টিকিট সহ অল্প পরিমান নগদ টাকা বাজেয়াপ্ত করে পুলিস। জাল টিকিটগুলো তারা কোথা থেকে আমদানি করেছে তা খতিয়ে দেখছে পুলিস। একটি নামী ও বহুল বিক্রিত লটারি সংস্থার টিকিট হুবহু জাল করে এই কারবার ফেঁদেছে বেশ কয়েকজন যুবক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।



