Bartaman Logo
১০ জুন, ২০২৬

লটারি থেকে কর নিতে পারবে না কেন্দ্র, নির্দেশ

লটারি থেকে কর নিতে পারবে না কেন্দ্র, নির্দেশ
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: লটারি ডিস্ট্রিবিউটরদের থেকে কেন্দ্রীয় সরকার সার্ভিস ট্যাক্স বা পরিষেবা কর নিতে পারে না। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে বহাল থাকল সিকিম হাইকোর্টের রায়। লটারি বিক্রির উপর পরিষেবা কর দিতে হবে বলে জানিয়েছিল কেন্দ্র। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সিকিম হাইকোর্টে মামলা দায়ের করে একটি লটারি সংস্থা। তাতে কেন্দ্রের সিদ্ধান্তের বিপক্ষেই রায় দিয়েছিল হাইকোর্ট। তাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্র। কিন্তু বিচারপতি বি ভি নাগরত্ন ও বিচারপতি এন কে সিংয়ের ডিভিশন বেঞ্চ সেই রায় বহাল রেখে জানিয়েছে, বাজি বা জুয়ার মতো বিষয়গুলি রাজ্যের তালিকাভূক্ত। তাই লটারি ডিস্ট্রিবিউটরদের থেকে একমাত্র রাজ্যই কর নিতে পারে। এখানে কেন্দ্রের কোনও ভূমিকা নেই। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ