Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লটারি জিতে কোটিপতি সব্জি বিক্রেতা

লটারি জিতে কোটিপতি সব্জি বিক্রেতা
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: ৩০ টাকার টিকিট কেটে কোটিপতি হলেন নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুরের সব্জি বিক্রেতা গৌতম দে। গৌতমবাবু বলেন, শনিবার সন্ধ্যায় একঘর পাঁচ সেম লটারির টিকিট কিনে ছিলাম। খেলার শেষে লটারি মিলিয়ে দেখি, আমার টিকিটের নম্বরে ১ কোটি  টাকা পড়েছে। ৩০ বছর ধরে সব্জি বিক্রি করছি। লটারি কাটার নেশা রয়েছে। বহু টাকা লটারি টিকিট কেটে নষ্ট করেছি। সব্জি ব্যবসার পাশাপাশি আমবাগান করতে গিয়ে লোকসান করে বহু ধার হয়েছে। এখন ভগবান মুখ তুলে চেয়েছেন। তবে, তিনি সব্জি বিক্রির পেশা বদল করবেন না বলেই জানান। যে লটারির কাউন্টার থেকে টিকিট বিক্রি হয়েছিল সেই বিক্রেতা শঙ্কর গড়াই বলেন, আমার কাছ থেকে মাঝে মাঝেই লটারি টিকিট কাটে। এদিনও যথারীতি পাঁচ সেম লটারি টিকিট ৩০ টাকা দিয়ে কেটেছিল। ওঁর টিকিটের নম্বরে ১ কোটি টাকা প্রাইজ হয়।    
Advertisement
সম্পর্কিত সংবাদ