Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

লটারি বিক্রেতাকে মারধর করে টাকা, মোবাইল ছিনতাই

লটারি বিক্রেতাকে মারধর করে টাকা, মোবাইল ছিনতাই
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: এক লটারি বিক্রেতাকে মারধর করে তাঁর কাছ থেকে কয়েক হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে বসিরহাটের সীমান্তবর্তী ইটিন্ডা এলাকায়। ওই ব্যবসায়ীর দাবি, দুষ্কৃতীরা তাঁর কাছ থেকে প্রায় ২২ হাজার টাকা, মোবাইল এবং বিক্রি না হওয়া প্রায় ৪ হাজার টাকার লটারি টিকিট নিয়ে চলে যায়। সোমবার দুপুরে ওই ব্যবসায়ী সাইফুল গাজি লিখিত অভিযোগ করেছেন বসিরহাট থানায়। এর ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে। বসিরহাটের সীমান্তবর্তী ঘোজাডাঙায় লটারির দোকান আছে সাইফুল গাজির। রবিবার রাত একটা নাগাদ দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। ইটিন্ডার কাছে আসতেই বাইকে থাকা কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই সাইকেল থেকে ফেলে দিয়ে মারধর শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যে টাকা, টিকিট এবং মোবাইল ছিনিয়ে নিয়ে পালায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ