Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লাঠিচার্জের অভিযোগ

লাঠিচার্জের অভিযোগ
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: তালডাংরা বিধানসভার গৌড়বাজার অঞ্চলের ১৭ নম্বর বুথে এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। লাঠির ঘাশে মতিবুল দালাল নামে এক তৃণমূল কর্মী গুরুতর জখম হন। তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ জানানো হবে বলে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ