Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়’, হুঁশিয়ারি ট্রাম্পের

‘তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়’, হুঁশিয়ারি ট্রাম্পের
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মায়ামি: ‘তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়’। বৃহস্পতিবার মায়ামির একটি অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে দাবি করলেন, তাঁর আমলে এই যুদ্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। পশ্চিম এশিয়া ও ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘গোটা বিশ্বে দ্রুত যুদ্ধ ও সংঘর্ষ থামানোর চেষ্টা করছি। আমি শান্তি চাই। এই বোকা বোকা যুদ্ধগুলিকে আমরা থামাতে চলেছি। কোনও যুদ্ধে আমরা অংশগ্রহণ করব না।’ আগামী সপ্তাহে রুশ-ইউক্রেন যুদ্ধ তিন বছর পূর্ণ করবে। বিশ্বজুড়ে এই অশান্ত পরিস্থিতির জন্য জেলেনস্কির পাশাপাশি নিজের পূর্বসূরী জো বাইডেনকে কাঠগড়ায় তুলেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আর এক বছর বাইডেন সরকার ক্ষমতায় থাকলে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পেতেন। তবে এখন তেমন কিছু হবে না। আশা করছি, খুব শীঘ্রই ইউক্রেন আর পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারব।’ ইউক্রেন নিয়ে ট্রাম্পের অবস্থানকে সমর্থন জানিয়েছেন এলন মাস্ক। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ