Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি, বাঁকুড়ায় ট্যাবলো

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি, বাঁকুড়ায় ট্যাবলো
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচারে বাঁকুড়ায় দু’দিনের ট্যাবলোর সূচনা হয়। বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া কালেক্টরেট চত্বরে সবুজ ঝান্ডা দেখিয়ে ওই ট্যাবলোর যাত্রপথের সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) নকুলচন্দ্র মাহাত, আরটিও ইন্দ্রনীল চক্রবর্তী প্রমুখ। অতিরিক্ত জেলাশাসক বলেন, আঞ্চলিক পরিবহণ দপ্তর ও রাজ্যের মোটর ভেহিকেলস এনফোর্সমেন্ট অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ট্যাবলোটি রাজ্যের বিভিন্ন জেলায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি প্রচার করছে। পুরুলিয়া থেকে এদিন সেটি বাঁকুড়ায় ঢোকে। দু’দিন বাঁকুড়া সদর ও বিষ্ণুপুর মহকুমার বিভিন্ন জায়গায় ট্যাবলোটি ঘুরবে। এদিন জেলায় সেটির যাত্রাপথের সূচনা করা হয়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ