Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘সম্মানজনক’ রেহাই

‘সম্মানজনক’ রেহাই
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের হয়েছিল সেনাবাহিনীর মেজরের বিরুদ্ধে। দিল্লির অতিরিক্ত দায়রা আদালত এজন্য তাঁকে মামলা থেকে অব্যাহতি দিল। বিচারক পবন কুমারের পর্যবেক্ষণ, ধর্ষণের মিথ্যা মামলা ফেঁদে ওই সেনা আধিকারিককে ফাঁসানো হয়েছিল। এরফলে তাঁকে হেনস্তার মুখে পড়তে হয়েছে। এরপরই ‘সম্মানজনকভাবে’ তাঁকে মামলা থেকে রেহাই দেওয়ার কথা জানান বিচারক। উল্লেখ্য, ২০১৮ সালের জুলাই মাসে ওই অফিসারের বাসভবনের পরিচারিকা ওই ধর্ষণের অভিযোগ এনেছিলেন। ওই অভিযোগের কোনও সারবত্তা নেই বলে জানিয়ে দিল আদালত। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ