Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘রং’ বিতর্কে ইতি, ভাবুক পঞ্চায়েত হবে নীল-সাদা

‘রং’ বিতর্কে ইতি, ভাবুক পঞ্চায়েত হবে নীল-সাদা
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: ‘রং’ বদল বিতর্কে ইতি। আজ, মঙ্গলবার থেকে পুরাতন মালদহ ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েত ভবনে গেরুয়া রং ঢেকে যাবে নীল-সাদায়। বিজেপি পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এমনই সিদ্ধান্ত নিয়েছে। উপপ্রধান বিজেপির হেমা রাজবংশী সরকার বলেন, সিদ্ধান্ত হয়েছে রং পরিবর্তন হবে। এটা প্রধান ভালো বলতে পারবেন। প্রধান প্রভুনাথ দুবের ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নির্মাণ সহায়ক অয়ন সেনের মন্তব্য, প্রশাসনিক মহল থেকে বিষয়টি নিয়ে আমাদের জানানো হয়েছে। সেই অনুয়ায়ী ভবনের রং পরিবর্তন করতেই হবে। মঙ্গলবার থেকে কাজ শুরু হবে।  
Advertisement
১২ নম্বর জাতীয় সড়কের পাশে কালুয়াদিঘিতে গ্রাম পঞ্চায়েতের ভবনটি আগে নীল-সাদা রঙের ছিল। সম্প্রতি তা বদলে গেরুয়া করার অভিযোগ উঠেছিল বিজেপি বোর্ডের বিরুদ্ধে। বিরোধী দল তৃণমূল এতে আপত্তি করে প্রশাসনের কাছে অভিযোগ করে। ওই পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি দিলীপ হেমব্রম বলেন, আমরাও শুনেছি রং বদলে ফেলা হবে। তবে দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হয়েছে। 
বিজেপির মণ্ডল সভাপতি নকুল সরকারের পাল্টা মন্তব্য, আমরা খোঁজ খবর নিয়েছি। মিস্ত্রি ভুল করে গেরুয়া রং করে দিয়েছে। বিজেপি রং নিয়ে রাজনীতি করে না। 
সম্পর্কিত সংবাদ