Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘প্রাণে মারার হুমকি’ আব্দুর রহিমের জামাইয়ের বিরুদ্ধে, থানায় বিক্ষোভ  

‘প্রাণে মারার হুমকি’ আব্দুর রহিমের জামাইয়ের বিরুদ্ধে, থানায় বিক্ষোভ
 
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: শাসকদল প্রভাবিত রতুয়া বাস অ্যান্ড মিনিবাস চালক কল্যাণ সমিতির সম্পাদককে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠেছে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক আব্দুর রহিম বক্সির জামাই শেখ আমিনুল রয়্যালের বিরুদ্ধে। এই বিষয়ে  সংগঠনের সম্পাদক উসমান আলি সোমবার রতুয়া থানায় অভিযোগ করতে গেলে পুলিস অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। পুলিস অভিযোগপত্র জমা না নেওয়ায় এদিন থানার সামনে সংগঠনের পক্ষে বিক্ষোভ দেখানো হয়। যদিও পুলিস অভিযোগপত্র জমা না নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে। বিক্ষোভের কারণে যানচলাচল বিঘ্নিত হয়। 
Advertisement
সংগঠনের সম্পাদক উসমান বলেন, শেখ আমিনুল রয়্যাল, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির জামাই। তাঁর স্ত্রীর বাস রয়েছে। কিন্তু বাসের দেখাশোনা তিনিই করেন। বাসের চালক ও খালাসিদের সুরক্ষা ও দাবি দাওয়ার বিষয়ে কথা বলায় তিনি আমাকে প্রাণে মারার হুঁশিয়ারি দেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিস প্রভাবশালী ব্যক্তির জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ নিতে টালবাহানা করে। বাধ্য হয়েই সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ না করলে আমরা কর্মবিরতি পালন করব অনির্দিষ্টকালের জন্য।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন শেখ আমিনুল রয়্যাল। তিনি বলেন, বাসের মালিক আমি নই, মালিক আমার স্ত্রী। উসমান নিজে তোলাবাজি করেন। তিনি আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছেন। এ প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, বাস মালিক ও চালকদের মধ্যে কী হয়েছে আমার জানা নেই। এ বিষয়ে পুলিস প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে। রতুয়া থানার আইসি মানবেন্দ্র সাহা বলেন, অভিযোগপত্র জমা না নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। যে কোনও অভিযোগ পুলিস নিতে প্রস্তুত। এ বিষয়ে আইন আইনের পথে চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ