Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘ফ্যাসিস্ট’ নয় মোদি সরকার, সিপিএমের পার্টি দলিলের নিন্দায় কংগ্রেস-সিপিআই

‘ফ্যাসিস্ট’ নয় মোদি সরকার, সিপিএমের পার্টি দলিলের নিন্দায় কংগ্রেস-সিপিআই
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
তিরুবনন্তপুরম: কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের দশ বছর পূর্ণ হয়েছে। এই দশ বছরে বারবার বিরোধী নেতাদের বিরুদ্ধে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহারের অভিযোগ উঠেছে। ধর্মের নামে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এত কিছুর পরেও মোদি সরকারকে ফ্যাসিস্ট বলতে নারাজ সিপিএম। লাল পার্টির খসড়া দলিলের মূল্যায়ন, মোদি সরকারের কাজকর্মের মধ্যে নব্য ফ্যাসিবাদী বৈশিষ্টের কিছু কিছু প্রকাশ ঘটেছে। তবে সামগ্রিকভাবে সরকারকে ফ্যাসিস্ট বলা যায় না। আগামী ২ থেকে ৪ এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইতে বসছে সিপিএমের ২৪তম পার্টি কংগ্রেস। তার আগে আলোচনার জন্য নরেন্দ্র মোদি সরকারের চরিত্র বিশ্লেষণ করে খসড়া রাজনৈতিক প্রস্তাব তৈরি হয়েছে। আর তা করতে গিয়েই কেন্দ্রীয় সরকার ‘ফ্যাসিস্ট’ বা ‘নব্য ফ্যাসিস্ট’ কি না, সেই বিতর্কে জড়িয়ে পড়েছে কেরল সিপিএম। 
Advertisement
মোদি সরকারেক সরাসরি ফ্যাসিস্ট বলতে সিপিএমের এই দ্বিধাকে একহাত নিয়েছে বামফ্রন্টের শরিক সিপিআই। সমালোচনায় সরব বিরোধী মহাজোট ইন্ডিয়ার বড় শরিক কংগ্রেসও। সিপিআইয়ের রাজ্য সম্পাদক বিনয় বিসওয়াম বলেন, ‘ধর্ম এবং বিশ্বাসকে রাজনৈতিক কাজে ব্যবহার করাই ফ্যাসিবাদ। বিজেপি সরকার সেটাই করছে।’ কংগ্রেসের আক্রমণ আরও শানিত। কেরলের বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক ভি ডি সতীশন বলেন, ‘মোদি সরকারের সঙ্গে তালমিল রেখে চলতে চাইছে সিপিএমের একটি অংশ। সেটাই দলের মূল্যায়নে প্রকাশ পেয়েছে। সঙ্ঘ পরিবার এবং বিজেপির অধীনে কাজ করতে চায় তারা।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ