Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘অনিয়ম’ ফাঁস, সংবাদিককে ফোনে হুমকি প্রধান শিক্ষকের  

‘অনিয়ম’ ফাঁস, সংবাদিককে ফোনে হুমকি প্রধান শিক্ষকের
 
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: প্রধান শিক্ষকের ‘অনিয়মের’ খবর করায় ফোন মারফত হুমকি পেলেন সংবাদদাতা। বুধবার রাতে ‘বর্তমান’ এর পুরাতন মালদহের সংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে কাদিরপুর নিউ জিএসএফ স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত ঘোষের বিরুদ্ধে। গত মঙ্গল ও বুধবার এই স্কুলে পরিদর্শনে যান মালদহ ডিপিএসসি’র চেয়ারম্যান বাসন্তী বর্মন। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক অনুপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক অসুস্থ থাকায় নাকি স্কুলে যাননি। যদিও মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ জানিয়েছিলেন, প্রধান শিক্ষক ছুটির জন্য আবেদন করেননি। সেই ‘অনিয়ম’ নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে ফোন করতেই বুধবার রাতে সংবাদিককে ফোনে হুমকি দেন স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত ঘোষ। ফোনে বলেন, ‘কার কাছে ছুটি নিয়েছি, আপনি জিজ্ঞেস করার কে? আপনি কি ডিআই? না চেয়ারম্যান, না এসপি? বেশি বাড়াবাড়ি করবেন না।’ হুমকির পর সংবাদিকের পাশে দাঁড়িয়েছেন অবর বিদ্যালয় পরিদর্শক। তিনি বলেন, সাংবাদিক তাঁর নিজের কাজটুকু করেছেন। এবিষয়ে ডিপিএসসির আধিকারিকরা কোনও মন্তব্য করতে রাজি হননি। 
Advertisement
ওই স্কুলের প্রধান শিক্ষক উপর মহলে কোনও আধিকারিককে না জানিয়ে কেন দু’দিন অনুপস্থিত ছিলেন, তা খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ডিপিএসসি’র চেয়ারম্যান বাসন্তী বর্মন।  
সম্পর্কিত সংবাদ