Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘ওই জলই তো খাই’, যমুনায় বিষ বিতর্কে কেজরিকে নিশানা মোদির

‘ওই জলই তো খাই’, যমুনায় বিষ বিতর্কে কেজরিকে নিশানা মোদির
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: দিল্লির দোরগোড়ায় কড়া নাড়ছে নির্বাচন। বুধবার রাজধানীর মানুষের জন্য ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। জাতি সমীক্ষা, শিক্ষিত তরুণের জন্য ভাতা সহ এক বছরের কর্মসংস্থানের মতো প্রতিশ্রুতি রয়েছে সেখানে। এরইমধ্যে যমুনার দূষণ নিয়ে আম আদমি পার্টি ও বিজেপির তরজা এদিন তুঙ্গে উঠেছে। দূষণ ইস্যুতেই নিয়ে হরিয়ানার বিজেপি সরকারকে নিশানা করেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেছিলেন, হরিয়ানাই যমুনার জলকে বিষাক্ত করে তুলছে। বুধবার কর্তারনগরের এক সভা থেকে তারই জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেজরিওয়ালের সেই দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করে তিনি বলেন, দিল্লি যমুনার জল তিনি নিজেও পান করেন। তাহলে কি এটা বলতে হয় যে, ‘প্রধানমন্ত্রীকে মারার জন্য হরিয়ানা বিজেপি যমুনার জলে বিষ মেশাচ্ছে?’ 
Advertisement
মোদির দাবি, নির্বাচনে হার নিশ্চিত জেনেই ভুলভাল মন্তব্য করে বসছেন কেজরিওয়াল। এদিকে, এদিন দিল্লির পাল্লা গ্রামে যমুনা নদীর তীরে পৌঁছন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। আপ সুপ্রিমো  কেজরিওয়ালের দাবি ভুয়ো প্রমাণ করতে তিনি যমুনার জল মুখেও দেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি সম্পূর্ণ  মিথ্যে বলে সাইনি মন্তব্য করেছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ