Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

‘নিরাপদে রয়েছি’, গৃহবন্দি দশার রটনা ওড়ালেন চঞ্চল

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে গৃহবন্দি রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এ খবর রটতেই ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেতা নিজেই ‘মিথ্যা রটনা’ বলে উড়িয়ে দিলেন এই খবর। তাঁর সংক্ষিপ্ত বার্তা— ‘আমি নিরাপদে রয়েছি।

‘নিরাপদে রয়েছি’, গৃহবন্দি দশার রটনা ওড়ালেন চঞ্চল
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে গৃহবন্দি রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এ খবর রটতেই ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেতা নিজেই ‘মিথ্যা রটনা’ বলে উড়িয়ে দিলেন এই খবর। তাঁর সংক্ষিপ্ত বার্তা— ‘আমি নিরাপদে রয়েছি। ওগুলি মিথ্যা রটনা।’ তাঁর এই বার্তা গুঞ্জনের আগুনে জল ঢালল। 
Advertisement
শোনা যায়, সম্প্রতি বিমানে চেপে নিউ ইয়র্কে যাচ্ছিলেন বড়পর্দার ‘মৃণাল সেন’। শোনা যাচ্ছিল, তাঁর সেই যাত্রা আটকে দেয় বর্তমান অন্তবর্তীকালীন সরকার। তারপর থেকেই নাকি নিজের বাড়িতেই তাঁকে নজরবন্দি থাকতে হচ্ছে। বুধবার সন্ধ্যায় এই খবর রটতেই চাঞ্চল্য ছড়ায়। তবে অভিনেতা নিজেই সেই গুজব ওড়ালেন। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় নীরবে ছিলেন চঞ্চল। তিনি নিজেই জানিয়েছিলেন, পেশাগত কারণ ছাড়া অন্য কোনও কিছুর সঙ্গে সম্পৃক্ততা নেই তাঁর। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘দেশে শান্তি বজায় থাকুক, সকলের মঙ্গল হোক।’
Advertisement
সম্পর্কিত সংবাদ