Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘মেক ইন ইন্ডিয়া’-র পরিকল্পনা ভালো ছিল, কিন্তু প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন! সংসদে তোপ রাহুলের

‘মেক ইন ইন্ডিয়া’-র পরিকল্পনা ভালো ছিল, কিন্তু প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন! সংসদে তোপ রাহুলের
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি: সোমবার সংসদে বিজেপির বিরুদ্ধে অলআউট অ্যাটাকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিজেপির ‘মেক ইন ইন্ডিয়া’ থেকে শুরু করে চীনা  আগ্রাসন নিয়ে সংসদে সরব হলেন রাহুল। তাঁর চোখা চোখা বাক্যবাণে এদিন বিদ্ধ হয়েছেন পদ্ম শিবিরের নেতারা।
Advertisement
লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় একের পর এক যুক্তি তুলে ধরে পদ্ম শিবিরকে চেপে ধরেন রাহুল। তিনি বলেন, ‘মেক ইন ইন্ডিয়া’-র পরিকল্পনা ভালো ছিল, কিন্তু প্রধানমন্ত্রী এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। যার কারণে চীন সুবিধা পেয়ে গিয়েছে।
রাহুল গান্ধী দাবি করেন, সরকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। এমনকি তিনি বলেন, ইউপিএ বা এনডিএ কোনও সরকারই বেকারত্বের মোকাবিলা করতে পারেনি। ‘মেক ইন ইন্ডিয়া’-র সমালোচনা করে রাহুলের দাবি, “মেক ইন ইন্ডিয়া’র পরিকল্পনা ভালো ছিল। কিন্তু এই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলাফল আপনাদের সামনে রয়েছে। এক্ষেত্রে আমি প্রধানমন্ত্রীকে দোষ দিচ্ছি না। তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন।”
দেশের উৎপাদন খাতের অবনতি নিয়ে রাহুল নিজের মোবাইল দিয়ে উদাহরণ দেন। তিনি বলেন, “সবাই মেক ইন ইন্ডিয়ার কথা বলে। আসলে এই ফোনগুলি কিন্তু মোটেই ভারতে তৈরি করা হচ্ছে না। এর প্রতিটি পার্ট আসে চীন থেকে। এখানে শুধু জিনিসগুলিকে অ্যাসেম্বল করে মোবাইল বানানো হয়।”
এমনকী, এআই প্রযুক্তি নিয়েও সংসদে মুখ খোলেন কংগ্রেস নেতা। তিনি বলেন, “পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। কিন্তু আমরা সেদিকে নজর দিচ্ছি না। আজ এআই ডেটার সময়। কিন্তু আমরা সেদিকে এগোচ্ছি না। ডেটা আজ মহার্ঘ্য জিনিস। কিন্তু আমাদের নিজস্ব ডেটা নেই। আমাদের ডেটা আমেরিকান সংস্থাগুলির কাছে রয়েছে। যদি আমরা ডেটা সেক্টরে এতটাই উন্নতি করে থাকি, তাহলে আমাদের ডেটা কোথায়?”
Advertisement
সম্পর্কিত সংবাদ