সংবাদদাতা, মেদিনীপুর: স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি(সুডা) থেকে সময়সীমা বেঁধে দেওয়ার পরই তৎপর হল মেদিনীপুর ও খড়্গপুর পুরসভা। শহরাঞ্চলে গরিব বাসিন্দাদের মাথার ছাদ দিতে হাউস ফর অল প্রকল্পে বাড়ি তৈরির সময়সীমা বেঁধে দিয়েছে সুডা। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত বাড়ি তৈরির কাজ শেষ করতে বলা হয়েছে। এরপরই মেদিনীপুর ও খড়্গপুর পুরসভা বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে এই দুই পুরসভায় প্রায় ১৪০০ বাড়ি তৈরির কাজ এখনও বাকি আছে। প্রশ্ন উঠেছে কম সময়ের মধ্যে এত বাড়ি তৈরির কাজ শেষ হবে তো।
Advertisement
প্রসঙ্গত, গরিবদের বাড়ি তৈরির জন্য হাউস ফর অল প্রকল্পে একজন উপভোক্তাকে কেন্দ্রীয় সরকার ১ লক্ষ ৪৩ হাজার ও রাজ্য সরকার ২ লক্ষ টাকা দেয়। উপভোক্তাকে দিতে হয় ২৫ হাজার টাকা। এবং তার নিজস্ব জমি থাকতে হবে। সেই মতো এই বাবদ সুডা থেকে এই দুই পুরসভাকে বেশ কয়েক কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে।
খড়্গপুর পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, শুক্রবার সুডার ডিরেক্টর জলি চৌধুরী ঝাড়গ্রামে পুরসভা গুলিকে নিয়ে বৈঠক করেন। পুরসভা গুলির চেয়ারম্যান ও এগজিকিউটিভ অফিসারদের বৈঠকে ডাকা হয়েছিল। বৈঠকে হাউস ফর অল, কনজারভেন্সি ও অম্রুত প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু হাউস ফর অল ও কনজারভেন্সি নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা হয়। তাই পরবর্তী সময় অম্রুত প্রকল্প নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।
চেয়ারপার্সন বলেন, ওই বৈঠকে হাউস ফর অল প্রকল্পে বাড়ি তৈরির কাজ ২৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে বলা হয়েছে। যে গুলি হবে না কী কারণে হল না তা লিখিত ভাবে জানাতে বলা হয়েছে। আমাদের পুরসভায় এখনও প্রায় ২৫৫টি বাড়ি তৈরির কাজ বাকি আছে। এরমধ্যে ৫০টি খাস জমি হওয়ায় বাড়ি করা যাবে না। বাকি ২০৫টি বাড়ি তৈরির কাজ সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, আমাদের এখনও ১২০০ বাড়ি তৈরির কাজ বাকি আছে। তার মধ্যে ৯০০ বাড়ির কাজ প্রায় শেষ হওয়ার মুখে। বাকি গুলি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করা হবে। এব্যাপারে শনিবারই একটি বৈঠক করা হয়। দ্রুত শেষ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।