Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘হেফাজতেই থাক, ওজন কমবে’, বিতর্ক বিচারপতির মন্তব্যে

‘হেফাজতেই থাক, ওজন কমবে’, বিতর্ক বিচারপতির মন্তব্যে
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: এক মহিলা অভিযুক্তের জামিনের আর্জি নিয়ে চলছিল শুনানি। সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদীর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হল। অভিযুক্ত মহিলার ‘স্থূলতা’র যুক্তি দেখিয়ে জামিন চান তাঁর আইনজীবী। তা নিয়ে প্রথমে বিচারপতি ত্রিবেদীর মন্তব্য ছিল, এটা কি রেহাই চাওয়ার কোনও যুক্তি হতে পারে? জবাবে অভিযুক্তের আইনজীবী বলেন, অসুস্থতাজনিত স্থূলতার শিকার তাঁর মক্কেল। সেই বিষয়টিই তিনি উল্লেখ করতে চেয়েছিলেন। সেই সূত্রেই বিচারপতির পাল্টা মন্তব্য, আপনার মক্কেলকে হেফাজতেই থাকতে দিন। ওজন কমে যাবে। এক মহিলা সম্পর্কে শীর্ষ আদালতের ওই মহিলা বিচারপতির এই মন্তব্য ঘিরে শোরগোল তৈরি হয়েছে। এর আগেও ফৌজদারি মামলায় জামিন চাইতে অভিযুক্তদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বিরোধিতা করেছিলেন বিচারপতি ত্রিবেদী। ২০২৪ সালের মে মাসে এক মামলার শুনানিতে তাঁর বক্তব্য ছিল, ‘জামিনের বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ না করাই ভালো। এগুলি হাইকোর্টেই শেষ হওয়া উচিত। সুপ্রিম কোর্ট জামিন কোর্টে পরিণত হয়েছে।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ