নয়াদিল্লি ও প্রয়াগরাজ: পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সত্ত্বেও প্রয়াগরাজে কুম্ভমেলার ব্যবস্থাপনাকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন বিজেপি নেতারা। বিরোধীরা কটাক্ষ করলেও কোনও ভুল-ত্রুটি চোখেই পড়ছে না তাঁদের। বরং পদ্মপার্টি নেতারা দাবি করছেন, এমন ‘ছোটখাট’ ঘটনা তো কতই হয়!
Advertisement
প্রাণহানির ঘটনা লঘু করতে গিয়ে বিজেপি নেতা রামবীর সিং বিধুরি কুম্ভমেলার আয়োজনে যোগী সরকারের ভূমিকাকে প্রশংসায় ভরিয়ে দেন। তাঁর সাফাই, ‘কোথায় যদি ছোটখাট কোনও ঘটনা ঘটে, তা নিয়ে যদি অল্পবিস্তর গুজব ছড়ায়, তার অর্থ এটা নয় যে ব্যবস্থা খারাপ। মৃত্যু নিয়ে আমার কাছে কোনও তথ্য নেই। আমি যতটা জানতে পেরেছি, সব কিছু ঠিকঠাকই চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে।’ যোগী সরকারের মন্ত্রী সঞ্জয় নিষাদেরও দাবি, এত বড় আযোজন। এত ভিড়। এতে ছোটাখাটো ঘটনা ঘটে যায়।
বিধুরির সুরেই কথা বলেছেন বিজেপি সাংসদ হেমা মালিনী। পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, এধরনের ঘটনা আচমকা ঘটে যায়। আমরা খুবই দুঃখিত। তবে প্রশাসন খুব ভালো কাজ করছে।’
বিধুরির সুরেই কথা বলেছেন বিজেপি সাংসদ হেমা মালিনী। পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, এধরনের ঘটনা আচমকা ঘটে যায়। আমরা খুবই দুঃখিত। তবে প্রশাসন খুব ভালো কাজ করছে।’