সংবাদদাতা, ডোমকল: ‘দুয়ারে রেশনে’ পোকা ধরা চাল দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। শুক্রবার সকালে সাগরপাড়ার চকমথুরায় ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরে রেশন ডিলারের আশ্বাসে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ তুলে নেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে রেশন ডিলার অমর সাহা চৌধুরীর তরফে সাগরপাড়ার চক মথুরা এলাকায় দুয়ারে রেশন সামগ্রী দেওয়া হচ্ছিল। রেশনের বস্তা থেকে সামগ্রী ঢালার সময় চালের মধ্যে পোকা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই তাঁরা রেশনে নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ তুলে ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
কিছুক্ষণ বিক্ষোভ চলার পর রেশন ডিলার পুরো বিষয়টি তাঁদের কর্তৃপক্ষের কাছে জানানোর আশ্বাস দিলে বাসিন্দারা বিক্ষোভ তুলে নেন।
উলশান বিবি বলেন, রেশনে একেবারে পোকা ধরা চাল দেওয়া হচ্ছে। আটাও ভালো নয়। এই রেশন সামগ্রী খেলে আমাদের সমস্যা হবে। আমাদের ভালো রেশন সামগ্রী দেওয়ার কথা। অথচ, দেওয়া হচ্ছে পোকাধরা চাল। তাই বিক্ষোভ দেখিয়েছি। আমরা চাই ভালোমানের রেশন সামগ্রী দেওয়া হোক।
অপর এক বাসিন্দা বলেন, অন্যান্যবারের তুলনায় এবার রেশন সামগ্রী অত্যন্ত নিম্নমানের। তাই আমরা বিক্ষোভ দেখিয়েছি।
রেশন ডিলার অমর সাহাচৌধুরী বলেন, সরকার থেকে যে সামগ্রী এসেছে আমরা তাই দিচ্ছি। বস্তায় সিল পর্যন্ত সাঁটানো আছে। প্রত্যেক বস্তায় একইরকম সামগ্রী রয়েছে। রেশন সামগ্রী আরও উন্নত মানের হলে সত্যিই ভালো। এবার খারাপ সামগ্রী এসেছে। পুরো বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। জলঙ্গি ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সেইমতো পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।