Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে সতর্ক করতে মাঠে পুলিস

‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে সতর্ক করতে মাঠে পুলিস
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কারও মোবাইল নম্বর ডায়াল করলেই ‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে সতর্কবার্তা ভেসে আসছে। অন্যান্য মাধ্যমেও কেন্দ্রীয় সরকার প্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও ডিজিটাল অ্যারেস্টের সঙ্গে যুক্ত অপরাধীদের দৌরাত্ম্য কমেনি। সম্প্রতি বর্ধমান জেলায় তিন-চারজনকে ভুয়ো অ্যারেস্ট করার চেষ্টা হয়েছিল। তাঁদের অনেকেই আতঙ্কিত। সাইবার অপরাধীদের দৌরাত্ম্য কমাতে এবার মাঠে নামছে পুলিসও। বিভিন্ন স্কুল এবং কলেজে সেমিনার করে তারা প্রতারকদের কারসাজি তুলে ধরবে। এক পুলিস আধিকারিক বলেন, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। পুলিস কাউকে গ্রেপ্তার করতে চাইলে সরাসরি তাকে থানায় আনবে। নির্দিষ্ট প্রমাণ ছাড়া গ্রেপ্তার করাও যায় না। আমজনতাকে সেটা বুঝতে হবে। সাইবার অপরাধীরা ফোন করলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ