নয়াদিল্লি: হঠাৎই আবহাওয়া পরিবর্তন। আর তাতেই প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টি। সাদা ‘তুষারে’ ঢেকেছে গোটা উঠোন। দেখে কে বলবে, এটা মরুদেশ রাজস্থান! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এধরনের ছবি দেখে অনেকেই বলছেন, বরফে ঢাকা এই ওয়ান্ডারল্যান্ড রাজস্থান নয়, ভূস্বর্গ কাশ্মীর।
Advertisement
এমনই আজব আবহওয়ার সাক্ষী রাজস্থানের চুরু। এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন আইএফএস আধিকারিক প্রবীণ কাসওয়ান। ‘বরফের’ সাদা চাদরে ঢাকা বিরাট উঠোন, বাড়ি, রাস্তার ছবি শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গে লিখেছেন, ‘এটা কাশ্মীর নয়। রাজস্থানের চুরু। গরমে এখানে তাপমাত্রা ৫০ ডিগ্রিতে পৌঁছে যায়। আবহাওয়ার কী খামখেয়ালিপনা।’ শিলাবৃষ্টির ভিডিও শেয়ার করে তিনি আরও লিখেছেন, ‘আকাশ থেকে কেমন বরফ ঝড়ে পড়ছে।’ সপ্তাহ শেষে টানা বর্ষণ ও শিলাবৃষ্টির জেরে সতর্কতা জারি করেছে আবহওয়া দপ্তরও।



