Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘বিনা টিকিটে ট্রেনে উঠতে বলেছেন মোদি’,  কুম্ভযাত্রীর কথায় হতভম্ব ডিআরএম

‘বিনা টিকিটে ট্রেনে উঠতে বলেছেন মোদি’,  কুম্ভযাত্রীর কথায় হতভম্ব ডিআরএম
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পাটনা: কুম্ভমেলায় যাওয়ার জন্য বিহারের বক্সার স্টেশনে থেকে ট্রেনে উঠতে যাচ্ছিলেন একদল মহিলা। তাঁদের কাছে টিকিট দেখতে চান দানাপুরের ডিআরএম জয়ন্ত কুমার। কিন্তু ওই মহিলাদের কাছে টিকিট ছিল না। এর সাফাই দিতে গিয়ে তাঁরা যা বললেন, তা শুনে কার্যত থ হয়ে যায় ওই রেল আধিকারিক। মহিলা যাত্রীদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই বিনা টিকিটে ট্রেনে যাতায়াতে অনুমতি দিয়েছেন। 
Advertisement
বিভিন্ন স্টেশনেই এখন উপচে পড়ছে কুম্ভযাত্রীদের ভিড়। বক্সার স্টেশনও ব্যতিক্রম নয়। নিউদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার পর ভিড় নিয়ে কিছুটা সতর্ক হয়েছে রেল। তাই স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন ডিআরএম। একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিভিন্ন বয়সের বেশ কয়েকজন মহিলা রেললাইনের ধারে দাঁড়িয়েছিলেন। ডিআরএমের প্রশ্নের জবাবে তাঁরা জানান, প্রয়াগরাজের ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে রয়েছেন। ‘টিকিট আছে?’ প্রশ্ন করতেই মহিলারা জানান, টিকিট কাটেননি। ডিআরএম ফের প্রশ্ন করেন, ‘কে আপনাদের বিনা টিকিটে ট্রেনে চাপতে বলেছে?’ তারপরেই মহিলারা জবাব দেন, ‘নরেন্দ্র মোদি বলেছেন।’ উত্তর শুনে ওই রেলকর্তা বোঝানোর চেষ্টা করেন, ‘আপনারা ভুল করছেন, প্রধানমন্ত্রী বা অন্য কারও এই অধিকার নেই। যদি ট্রেনে চাপতেই হয়, তাহলে আপনাদের টিকিট কাটতেই হবে। নাহলে জরিমানা দিতে হবে।’
পরে ডিআরএম জানান, ‘যে কোনও উত্সবের জন্য যে ব্যবস্থা থাকে, কুম্ভের জন্যও সেই ব্যবস্থা ছিল। কিন্তু আমরা ভেবেছিলাম ক্রমশ ভিড় কমবে। কিন্তু তা হয়নি। তবে আমরা পরিস্থিতি সামলানোর জন্য তৈরি রয়েছি।’
Advertisement
সম্পর্কিত সংবাদ