নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা অন্য কোনও কাজে খরচ করা যাবে না। বাড়ি তৈরির জন্যই এই টাকা খরচ করতে হবে। নিয়ম না মানলে প্রশাসন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। জেলার ৭৯হাজার ৩০০টি পরিবার এই প্রকল্পের টাকা পাচ্ছে। অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যাঁরা এখনও টাকা পাননি, তাঁরাও কয়েক দিনের মধ্যেই তা পেয়ে যাবেন বলে আধিকারিকরা জানিয়েছেন। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, সরকারি নিয়ম মেনে কাজ করতে হবে। উপভোক্তাদের কাছ থেকে কেউ টাকা চাইলে তাঁরা সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন।



