সংবাদদাতা, দিনহাটা: সিতাই উপনির্বাচন মিটতেই দিনহাটায় জনসংযোগ শুরু করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনমাস তিনি বুথে বুথে ঘুরবেন। দিনহাটা বিধানসভার ১৬টি গ্রাম পঞ্চায়েত এবং পুরসভার ১৬টি ওয়ার্ডে জনসংযোগ সারবেন মন্ত্রী। বিধানসভাজুড়ে হেঁটে বাড়ি বাড়ি যাবেন। সাধারণ মানুষের সঙ্গে বিকেলের আড্ডায় চা খাবেন। মন্ত্রীর এই জনসংযোগ কর্মসূচির পোশাকি নাম দেওয়া হয়েছে ‘বাবুনদা বাড়ি বাড়ি’। ১৬ নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু হবে। ২৮ ফেব্রুয়ারি সমাপ্ত হবে।
Advertisement
তৃণমূল সূত্রে খবর, উপনির্বাচন মিটলে ২০২৬-এর লক্ষ্যে ময়দানে নামবে দল। সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের কাছে মাত্র ৫৭ভোটে হেরেছিলেন উদয়ন। পরবর্তীতে উপনির্বাচনে এক লক্ষ ৬৪হাজার ভোটে জয়ী হন। উপনির্বাচনের বিপুল সাফল্যে চনমনে হন তৃণমূল কর্মীরা। ২০২৪-এর লোকসভা নির্বাচনেও এই বিধানসভায় এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। একুশের ৫৭ ভোটের হারের ব্যবধানকে ছাপিয়ে প্রায় আঠারো হাজার ভোটে এগিয়ে ছিল তারা। তবে উপ নির্বাচনের বিপুল ভোটের জয়ের ব্যবধান অনেকটাই কমে যায়। লোকসভা নির্বাচনে কোচবিহারে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সিতাই উপনির্বাচনেও রেকর্ড গড়বে তারা বলে আশাবাদী। পরপর এই দুই নির্বাচনের সাফল্যকে কাজে লাগিয়ে বাকি বিধানসভা গুলিতেও জয় হাসিল করতে চাইছে তৃণমূল।
সেই লক্ষ্যে দিনহাটায় জনসংযোগ শুরু করবেন মন্ত্রী। দিনহাটা বিধানসভার মধ্যে শহরে অনেক দুর্বল তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে সেই ছবিটা স্পষ্ট হয়েছে দলের নেতা-কর্মীদের কাছে। গ্রামীণ এলাকায় একাধিক জায়গায় পিছিয়ে ছিল তারা। ২৬-এর বিধানসভার আগে সেই জায়গাগুলিতে এগিয়ে যেতে চাইছে তারা। নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতেই জনসংযোগ কর্মসূচি নিলেন মন্ত্রী বলে ওয়াকিবহল মহলের ধারণা।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি নিয়েছি। বিধানসভার প্রতিটি বুথে বাড়ি বাড়ি যাব। বিকেলের আড্ডায় সাধারণ মানুষের সঙ্গে চা খাব। তাদের অভাব অভিযোগ শোনার পর সমাধানের জন্য ব্যবস্থা নেব।