Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘আমার বিড়ালগুলোকে বাঁচান’, টক টু মেয়রে ফোন করে আর্জি মহিলার

‘আমার বিড়ালগুলোকে বাঁচান’, টক টু মেয়রে ফোন করে আর্জি মহিলার
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থা, পানীয় জলের সমস্যা, পথবাতি নিয়ে হামেশাই অভিযোগ পান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।  পুরসভার ‘টক টু মেয়র ফোন ইন লাইভ’ অনুষ্ঠানে এ ধরনের সমস্যার কথা জানিয়ে মেয়রের সাহায্য চেয়ে থাকেন নাগরিকরা। কিন্তু বাড়ির বিড়াল বাঁচাতে কেউ মেয়রের সাহায্য চাইবেন! শনিবার টক টু মেয়র- অনুষ্ঠানে এমনই ফোন পেলেন মেয়র গৌতম দেব। বাড়ির বিড়াল বাঁচাতে মেয়রের হস্তক্ষেপ চাইলেন সুভাষপল্লির এক পশুপ্রেমী মহিলা। 
Advertisement
এদিন মেয়রকে ফোন করে তিনি জানান, তাঁর বাড়িতে দশটি বিড়াল রয়েছে।  একটি পথকুকুর তাঁর বাড়ির পাশে সন্তান প্রসবের পর সারাদিন সেগুলিকে আগলে রাখছে। সেখান থেকে সেই কুকুরের নজরে পড়েছে পাশের বাড়ির একটি বিড়াল। এরমধ্যে কুকুরটি ওই বিড়ালকে মেরেও ফেলেছে। তাতে ওই পশুপ্রেমীর মন খারাপ। বাকি বিড়ালগুলিকে কীভাবে কুকুরের হাত থেকে বাঁচাবেন, এই চিন্তায় তাঁর ঘুম উড়েছে। তাই প্রিয় বিড়ালদের বাঁচাতে তিনি মেয়রকে ফোন করেন। অনুষ্ঠান শেষে মেয়র বলেন, এই ফোনের মধ্য দিয়ে বুঝতে পারলাম,  শহরবাসী আমাকে আপনজন ভাবেন। সেজন্য এধরনের সমস্যা নিয়ে সরাসরি ফোন করেছেন। এখানেই এই অনুষ্ঠানের স্বার্থকতা।
সম্পর্কিত সংবাদ