সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর থানার কল্যাণী এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছোট গাড়ি চালকের। মৃতের নাম বিশ্বজিৎ তালুকদার (৪৫)। বাড়ি বালুরঘাট থানা এলাকায়। শনিবার সকালে একটি ছোটগাড়ি মালদহের দিক থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল। একই পথে যাচ্ছিল একটি পণ্যবাহী লরি। ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে। ছোটগাড়িটি দুমড়ে মুচড়ে যায়। জখম চালককে বাসিন্দারা উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। গঙ্গারামপুর থানার পুলিস ছোটগাড়ি ও লরিটিকে থানায় নিয়ে আসে।



