Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লরির সঙ্গে সংঘর্ষের জেরে আলাদা হয়ে গেল হাত, ভয়াবহ দুর্ঘটনার কবলে ছাত্রী

লরির সঙ্গে সংঘর্ষের জেরে আলাদা হয়ে গেল হাত, ভয়াবহ দুর্ঘটনার কবলে ছাত্রী
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব সংবাদদাতা, তমলুক: পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় ভয়ঙ্কর ঘটনা। স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার জেরে হাত খোয়া গেল অষ্টম শ্রেণির ছাত্রীর। শনিবার সকালে হলদিয়া-কোলাঘাট জাতীয় সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
Advertisement
জানা গিয়েছে, জখম ছাত্রীর নাম মৌসুমী মিস্ত্রি। আজ, শনিবার সকালে সাইকেলে চেপে সে কুকড়াহাটি হাইস্কুলে যাচ্ছিল। সেই সময়ই সুতাহাটায় হলদিয়া-কোলাঘাট জাতীয় সড়কে লরির সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। লরির ধাক্কায় শরীর থেকে আলাদা হয়ে যায় কিশোরীর হাত!
পুলিসি তৎপরতায় গ্রিন করিডর করে ৪৫ মিনিটে ছাত্রীকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। কাটা ডান হাতও ব্যাগে করে হাসপাতালে আনা হয়। তড়িঘড়ি তিনজন অর্থোপেডিক সার্জেন সহ সাত জনের চিকিৎসক টিম ওই কিশোরীর অপারেশন শুরু করেন। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, কাটা হাত জোড়া দেওয়া সম্ভব নয়। হাসপাতালে রয়েছেন হলদিয়ার এসডিপিও, তমলুক থানার আইসি,  সুতাহাটার ওসিও। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ