Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লরির পিছনে ধাক্কা কন্টেনারের, মৃত চালক

লরির পিছনে ধাক্কা কন্টেনারের, মৃত চালক
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: ১২ নম্বর জাতীয় সড়কে বিকল ভুট্টাবোঝাই লরির পিছনে ধাক্কা কন্টেনারের। কেবিনে চাপা পড়ে মৃত্যু কন্টেনার চালকের। বুধবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের কালোমাটিয়া এলাকায়। মৃতের নাম বাবন রায় (৫০)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের রাম্বা এলাকায়। 
Advertisement
কালোমাটিয়ায় জাতীয় সড়কের ধারে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল ভুট্টাবোঝাই লরিটি। সেই সময় কলকাতাগামী একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে বিকল লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে কন্টেনারের কেবিন দুমড়ে মুচড়ে যায়। ঘণ্টাখানেক কেবিনেই আটকে পড়েন চালক। স্থানীয়দের সহযোগিতায় ট্রাফিক পুলিস ও হাইওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে কেবিন থেকে চালককে উদ্ধার করে। এরপর আশঙ্কাজনক অবস্থায় চালককে ইটাহার গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস রাতেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। পুলিসের অনুমান, কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
সম্পর্কিত সংবাদ