সংবাদদাতা, করণদিঘি: পথ দুর্ঘটনায় উপেন পাশোয়ান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি টুঙ্গিদিঘির লালটোলা গ্ৰামে। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে করণদিঘি থানার ডুমরাডাঙ্গি ৩৪ নং জাতীয় সড়কে। উপেন ডুমরাডাঙ্গি সড়কের উপর দাঁড়িয়ে ছিলেন। সেসময় একটি লরি ধানবোঝাই ট্রাক্টরকে ধাক্কা মারার পর উপেনকে ধাক্কা মারে। গুরুতর জখম উপেনকে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। করণদিঘি থানার পুলিস লরিটিকে আটক করেছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।



