Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

লরির ধাক্কায় টোটো উল্টে জখম পাঁচ

লরির ধাক্কায় টোটো উল্টে জখম পাঁচ
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: মেলা যাওয়ার পথে লরির ধাক্কায় পাঁচ যাত্রী জখম হলেন। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে এশিয়ান হাইওয়ে ৪৮-এর ধূপগুড়ি থেকে গয়েরকাটার মাঝে সোনাকালী মাজার শরিফ সংলগ্ন এলাকায়।  মাজার শরিফে সোমবার থেকে শুরু হয়েছে ৩১তম উরস উৎসব ও মেলা। এই উপলক্ষ্যে টোটোতে করে ধূপগুড়ির দিক থেকে মেলায় যাচ্ছিলেন বেশ কয়েকজন যাত্রী। অপরদিক থেকে একটি লরি এসে টোটোতে ধাক্কা মারে। টোটোটি রাস্তায় উল্টে যায়। পাশাপাশি, দুর্ঘটনার ফলে দু›পাশে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে। দমকল কর্মীরা এসে জখমদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। ঘাতক লরিটিকে আটক করা হয়। 
Advertisement
ধূপগুড়ি থানার ট্রাফিক ওসি বসন্ত পি লামা বলেন, জখমদের হাসপাতালে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ