সংবাদদাতা, করণদিঘি: প্রাতঃভ্রমণে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু বৃদ্ধার। শুক্রবার ঘটনাটি ঘটেছে ডালখোলা জাতীয় ৩৪ নং জাতীয় সড়কে। মৃতার নাম শিবানী বিশ্বাস (৬৫)। বাড়ি ডালখোলার পিডব্লু পাড়ায়।
Advertisement
শিবানীকে পিছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে। তাঁকে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ডালখোলা থানার পুলিস দেহ ময়নাতদন্তে পাঠায়। লরিটিকে আটক করেছে পুলিস।



